আন্তর্জাতিক

মক্কার একাধিক স্থানে স্বর্ণের নতুন খনি

সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে স্বর্ণের নতুন খনির সন্ধান পাওয়া গেছে। সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এ ঘোষণা দিয়েছে।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স ও সৌদি গেজেট।

কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, নতুন সন্ধান পাওয়া খনিগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ স্বর্ণের খনির দক্ষিণে অবস্থিত। স্বর্ণের খনির সন্ধানে তারা ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এ অনুসন্ধানে প্রথমবারের মতো স্বর্ণের মজুত আবিষ্কৃত হলো।

সংগৃহীত নমুনা বিশ্লেষণে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন স্বর্ণ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জরিপের ফলাফলের আলোকে কোম্পানিটি ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

মক্কার একাধিক স্থানে স্বর্ণের নতুন খনি

৩০ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com