বিশেষ সংবাদ
রাশিয়া থেকে ৩৫ বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে আজ !

রাশিয়া থেকে ৩৫ জন বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের QR-638 নম্বর ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছাবেন।
উল্লেখ্য, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)–এর ছাড়পত্রের মাধ্যমে ২০২৫ সালের জুলাই মাসে লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সি কাশিপুর ওভারসিজ (রেক্রুটিং লাইসেন্স নং: আর.এল–১৩১৭) এসব কর্মীকে রাশিয়ায় প্রেরণ করে।
কর্মীরা রাশিয়ায় পৌঁছানোর পর নিয়মিতভাবে কাজ শুরু করলেও, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, ইতোমধ্যে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে পর্যায়ক্রমে চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আজ প্রথম দফায় ৩৫ জন কর্মী দেশে ফিরছেন।





